ডাউনলোড ও ইন্টিগ্রেশন

Baniq Pay অ্যাপ ও প্লাগইন

নিজের বিকাশ/নগদ নম্বরে আসা পেমেন্ট SMS অটো-ভেরিফাই করতে ফোনে Baniq Pay অ্যাপ চালান, আর WooCommerce স্টোরে প্লাগইন যোগ করুন।

📱 Baniq Pay — Android অ্যাপ

আপনার পেমেন্ট নম্বরের SIM যে ফোনে আছে সেই ফোনে অ্যাপটি ইনস্টল করুন। অ্যাপটি শুধু বিকাশ/নগদ/রকেট/উপায়-এর পেমেন্ট SMS পড়ে Baniq সার্ভারে পাঠায় — এতেই পেমেন্ট অটো-ভেরিফাই হয়।

⬇ APK ডাউনলোড (শীঘ্রই) প্রাইভেসি পলিসি

ইনস্টল করার নিয়ম

  1. উপরের APK ডাউনলোড বাটনে চাপুন — ফাইলটি ফোনে নামবে।
  2. ফাইলটি খুললে Android জিজ্ঞেস করবে “অজানা উৎস থেকে ইনস্টল?” — Settings → এই ব্রাউজার/Files-কে অনুমতি দিন চাপুন।
  3. ফিরে এসে Install চাপুন। ইনস্টল হলে Baniq Pay খুলুন।
  4. ড্যাশবোর্ডের ডিভাইস সেকশন থেকে QR/কোড দিয়ে ফোনটি পেয়ার করুন।
  5. SMS পড়ার অনুমতি ও ব্যাটারি অপটিমাইজেশন বন্ধ করার অনুরোধে Allow দিন — যাতে অ্যাপ সবসময় চালু থাকে।
“ঝুঁকিপূর্ণ অ্যাপ” লেখা দেখাচ্ছে? Play Store-এর বাইরে থেকে যেকোনো APK ইনস্টলে Android একটা সতর্কবার্তা দেখায় — এটা স্বাভাবিক, Baniq Pay নিরাপদ ও ডিজিটালি সাইন করা। নিশ্চিন্তে “Install anyway” চাপুন। অ্যাপটি শুধু পেমেন্ট SMS পড়ে — আপনার personal message পড়ে না, কোথাও শেয়ার করে না।

🛒 WooCommerce প্লাগইন

WordPress/WooCommerce স্টোরে Baniq Pay-কে পেমেন্ট মেথড হিসেবে যোগ করুন — checkout-এ কাস্টমার বিকাশ/নগদে পে করবে, অটো-ভেরিফাই হয়ে অর্ডার paid হবে।

⬇ প্লাগইন ডাউনলোড (.zip) সংস্করণ ১.০.২ · সর্বশেষ

আগে পুরনো ভার্সন ইনস্টল করে থাকলে: WordPress → Plugins-এ গিয়ে পুরনো Baniq Pay প্লাগইনটি Deactivate ও Delete করুন, তারপর নিচের নিয়মে নতুন ১.০.২ আপলোড করুন। এই ভার্সনে ঠিক হয়েছে — টাকা পেয়েও অর্ডার “Pending payment”-এ আটকে থাকা, বিদেশি মুদ্রার স্টোরে ভুল (অনেক কম) টাকা নেওয়া, এবং আগের “critical error”।

ইনস্টল করার নিয়ম

  1. উপরের বাটন থেকে baniq-pay-woocommerce.zip নামান।
  2. WordPress অ্যাডমিনে যান → Plugins → Add New → Upload Plugin।
  3. জিপ ফাইলটি সিলেক্ট করে Install Now → Activate চাপুন।
  4. WooCommerce → Settings → Payments-এ Baniq Pay চালু করুন।
  5. আপনার Baniq API Key বসান (ড্যাশবোর্ড → API ও Webhook থেকে নিন)।
  6. আপনার স্টোরের দাম টাকা (BDT) ছাড়া অন্য মুদ্রায় হলে (যেমন USD), সেটিংসে “বিদেশি মুদ্রা → BDT রেট” ঘরে রেট লিখুন (যেমন 120)। BDT স্টোর হলে ঘরটি খালি রাখুন। ব্যস।

Shopify বা কাস্টম সাইটের জন্য ডেভেলপার ডকুমেন্টেশন দেখুন।