=== Baniq Pay for WooCommerce ===
Contributors: baniq
Tags: woocommerce, payment, bkash, nagad, bangladesh
Requires at least: 5.0
Tested up to: 6.6
Requires PHP: 7.0
WC requires at least: 3.0
WC tested up to: 9.2
Stable tag: 1.0.3
License: GPLv2 or later

নিজের বিকাশ/নগদ নম্বরে পেমেন্ট অটো-ভেরিফাই — WooCommerce checkout-এ Baniq Pay যোগ করুন।

== Description ==

Baniq Pay দিয়ে আপনার WooCommerce স্টোরে ক্রেতারা বিকাশ/নগদ/রকেট/উপায়-এ টাকা পাঠিয়ে
অর্ডার করতে পারবে — টাকা সরাসরি আপনার নিজের নম্বরে, ০% per-order ফি। পেমেন্ট SMS মিলিয়ে
অটোমেটিক যাচাই হয়ে অর্ডার কনফার্ম হয়।

* নিজের বিকাশ/নগদ নম্বরে টাকা — কোনো গেটওয়ে/merchant অ্যাকাউন্ট লাগে না
* পেমেন্ট অটো-ভেরিফাই + signed webhook দিয়ে অর্ডার কনফার্ম
* ক্লাসিক ও ব্লক (Gutenberg) — দুই checkout-এই কাজ করে
* বিল্ড স্টেপ নেই — শুধু zip আপলোড করে চালু করুন

== Installation ==

1. Baniq ড্যাশবোর্ড → ⚡ Baniq Pay → API ও Webhook থেকে একটা API কী তৈরি করুন
   (Key ID `dpk_…`, Secret `dps_…`) এবং Webhook Secret কপি করুন।
2. এই প্লাগইন zip আপলোড করে Activate করুন (Plugins → Add New → Upload)।
3. WooCommerce → Settings → Payments → Baniq Pay → Manage-এ যান।
4. API Base URL (`https://api.baniq.app`), API Key ID, API Secret, Webhook Secret বসান
   এবং "চালু" করুন।
5. সেটিংসে দেখানো Webhook URL (`https://আপনার-সাইট/wc-api/baniq_pay`) কপি করে Baniq
   ড্যাশবোর্ডের API ও Webhook পেজের Webhook ঘরে বসিয়ে সংরক্ষণ করুন।
6. Baniq-এ অন্তত একটা সক্রিয় বিকাশ/নগদ নম্বর যোগ থাকতে হবে, নাহলে অর্ডার তৈরি হবে না।

দ্রষ্টব্য: স্টোরের মুদ্রা BDT (৳) হতে হবে।

== Changelog ==

= 1.0.3 =
* WooCommerce অর্ডার cancel হলে (ক্রেতা abandon করলে, hold-stock টাইমআউট, বা admin cancel করলে)
  Baniq-এর পেন্ডিং পেমেন্টও নিজে থেকে বাতিল হয় — আর "Pending" হয়ে আটকে থাকে না। Baniq কখনো
  paid অর্ডার বাতিল করে না, তাই এটি নিরাপদ।

= 1.0.2 =
* বিদেশি মুদ্রার স্টোরের জন্য "মুদ্রা → BDT রেট" সেটিং যোগ। আগে $20 অর্ডারে ক্রেতার কাছ থেকে
  মাত্র ৳20 নেওয়া হতো; এখন রেট (যেমন 1 USD = 120) দিলে সঠিক টাকায় রূপান্তর হয়, আর রেট না
  দিলে পেমেন্ট শুরুই হবে না (ভুল করে কম টাকা নেওয়া ঠেকাতে)। BDT স্টোরে কোনো পরিবর্তন নেই।
* checkout retry করলে আর ডুপ্লিকেট অর্ডার তৈরি হয় না — একই WooCommerce অর্ডারের জন্য একই
  পেমেন্ট অর্ডারই ফিরে আসে, তাই টাকা পেয়েও অর্ডার "Pending payment"-এ আটকে থাকার সমস্যা যায়।

= 1.0.1 =
* গুরুত্বপূর্ণ ফিক্স: ব্লক checkout সাপোর্ট ক্লাসে $settings প্রপার্টি private করা ছিল, যা
  WooCommerce-এর সাথে একসাথে সক্রিয় করলে PHP fatal ("critical error") ঘটাত। এখন ঠিক।

= 1.0.0 =
* প্রথম রিলিজ — WooCommerce payment gateway, hosted checkout redirect, signed webhook
  যাচাই, thank-you-page fallback poll, ক্লাসিক + ব্লক checkout সাপোর্ট।
