রিফান্ড পলিসি (Refund Policy)
সর্বশেষ হালনাগাদ: ১৯ আগস্ট, ২০২৬
এই নীতি Baniq-এর সাবস্ক্রিপশন/প্ল্যান কেনার ক্ষেত্রে প্রযোজ্য। Baniq একটি সফটওয়্যার
সেবা — মার্চেন্টের নিজের ব্যবসার বিক্রি/অর্ডারের রিফান্ড মার্চেন্ট নিজে সামলান, সেটি এই নীতির
আওতায় নয়।
কখন রিফান্ড পাওয়া যাবে
- ভুল ক্রয় (wrong purchase) — ভুল করে কেনা বা ডুপ্লিকেট পেমেন্ট হলে
রিফান্ড সম্ভব।
- সঠিক কারণসহ, কেনার ২৪ ঘণ্টার মধ্যে — যদি যুক্তিসঙ্গত/সঠিক কারণ দেন
এবং তা কেনার ২৪ ঘণ্টার মধ্যে অনুরোধ করা হয়, তাহলে রিফান্ড সম্ভব।
কখন রিফান্ড পাওয়া যাবে না
- কেনার ২৪ ঘণ্টার পর সঠিক কারণ ছাড়া।
- প্ল্যান ইতিমধ্যে ব্যবহার/সক্রিয় হয়ে গেলে এবং মেয়াদ চলতে থাকলে (সঠিক কারণ ব্যতীত)।
- শর্তাবলি লঙ্ঘন বা অপব্যবহারের কারণে বন্ধ হওয়া অ্যাকাউন্ট।
প্রক্রিয়াকরণের সময়
রিফান্ড অনুমোদিত হলে, তা কার্যকর হতে ৫টি কর্মদিবস (business working days) পর্যন্ত সময়
লাগতে পারে। টাকা সাধারণত যে MFS নম্বর/মাধ্যমে পেমেন্ট করা হয়েছিল সেখানেই ফেরত দেওয়া হয়।
রিফান্ড চাওয়ার নিয়ম
- ইমেইল hello@baniq.app অথবা WhatsApp
০১৪১০-১৭১৯৩৭-এ যোগাযোগ করুন।
- সাথে দিন: পেমেন্টের Invoice/Transaction ID, যে নম্বর থেকে পেমেন্ট করেছেন, এবং
রিফান্ডের কারণ।
- আমরা যাচাই করে যোগ্য হলে উপরের সময়ের মধ্যে রিফান্ড প্রক্রিয়া করব।